Thursday, 9 January 2020

চট্রগ্রাম নগরীর নাসিরাবাদ এলাকা থেকে অস্ত্রসহ কলেজ ছাত্র গ্রেপ্তার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


 চট্রগ্রাম নগরীর নাসিরাবাদ অংশ থেকে অস্ত্রসহ আহমেদ বাপ্পী (২৪) নামে এক কলেজ ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার এমইএস কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আহমেদ বাপ্পীর বাড়ি সন্দ্বীপে।
জানা যায়, গত বছরের ২১ ডিসেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর ওমরগণি এমইএস কলেজে কলেজে দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকাশ্যে পিস্তল উঁচিয়ে ফাঁকা ফায়ার করতে দেখা গিয়েছিল এক যুবককে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তার নাম আহমেদ বাপ্পী। সে এমইএস কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্র।
পাঁচলাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম ভুঁইয়া  জানান, আজ দুপুরে আক্তারুজ্জামান ফ্লাইওভারের পূর্ব নাসিরাবাদ অংশ থেকে অস্ত্রসহ বাপ্পীকে আটক করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: