Monday, 13 January 2020

খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় নিহত-২


নিজস্ব প্রতিবেদকঃ  
কক্সবাজারের চকরিয়া খুটাখালীতে সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার
(১৪ জানুয়ারি) সকাল ৭ টায় খুটাখালীর নয়াপাড়া নতুন মসজিদের পাশ্বে কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাকা পরিবর্তনের সময় চট্টগ্রাম এয়ারপোর্ট হতে হাজীদের বহণকারী একটি নোহা অতিরিক্ত কুয়াশার কারণে পিছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ড্রাইভারসহ ২ জন মারা যায়। গুরুতর আহত হয়েছে আরো কয়েকজন।।
নিহত একজনের নাম ছৈয়দ হোসেন। তিনি টেকনাফ পৌরসভা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালী পাড়ার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদুল আলম বলেন, লেগুনার সাথে মুখোমুখি সংঘর্ষ এড়াতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে পিছন থেকে ধাক্কা দেয় কক্সবাজার অভিমুখী নোহা গাড়ীটি। এসময় লেগুনা গাড়ীটিও সড়ক থেকে ছিটকে পড়ে। এতে নোহা মাইক্রোবাস যাত্রী ছৈয়দ হোসেন ঘটনাস্থলে মারা যায়। লেগুনা ও নোহা মাইক্রোবাসের আরো পাঁচ যাত্রী আহত হয়। আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান বলেন- দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দূর্ঘটনা কবলিত গাড়ী দুটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। পরে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: