Monday, 20 January 2020

চট্রগ্রাম খুলশী রাইডার্স দলের জার্সি উন্মোচন



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামে শুরু হতে যাওয়া ০২-০৪ এর হ্যালো কার ক্রিকেট টুর্ণী ২০২০ এ অংশগ্রহণকারী দল খুলশী রাইডার্স এর জার্সি উন্মোচন করা হয়েছে।নগরীর হোটেল সাফিনা গ্রীণ ভ্যালি অডিটোরিয়ামে এই জার্সি উন্মোচন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২০২০ প্রেসিডেন্ট পুলিশ মডেল (সেবা) পদক প্রাপ্ত কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন পিপিএম। উপস্থিত ছিলেন খুলশী রাইডার্স এর স্বত্বাধিকারী লায়ন রিগান পাটোয়ারী, ব্যবস্হাপনা পরিচালক মৃণাল মজুমদার, কোচ আসিফ সহ সকল খেলোয়াড়। স্পনসর প্রতিষ্ঠান সাফিনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীর শীহাব উদ্দিন।প্রধান অতিথি মোহাম্মদ মহসিন জার্সি উন্মোচন করে খুলশী রাইডার্স দলের সকল খেলোয়াড়দের হাতে জার্সি তুলে দেন। এরপর দলের সঙ্গে ফটোসেশনে যোগ দেন তিনি।অনুষ্ঠানে দলটির পৃষ্ঠপোষকদের নামও ঘোষণা করা হয়। খুলশী রাইডার্স এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকছে ওয়ান স্কাই, এছাড়াও দলটির পৃষ্ঠপোষকতা করছে হোটেল সাফিনা, সোনারগাঁ এগ্রো ফার্ম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: