Friday, 31 January 2020

চট্টগ্রাম মিরসরাইয়ে যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম মিরসরাইয়ে যুবকের লাশ উদ্ধার

আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম মিরসরাইয়ে মো. ইলিয়াস (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।ইলিয়াস ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের মো. নাদেরুজ্জামানের পুত্র।
মিরসরাই থানা পুলিশ শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে মধ্যম ওয়াহেদপুর গ্রাম থেকে ইলিয়াসের মরদেহ থানা নিয়ে আসে।
এ ব্যাপারে মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, শুক্রবার সকাল ১০টায় খবর পেয়ে আমরা ইলিয়াসের লাশ থানা নিয়ে আসি। ময়না তদন্তের জন্য তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
তিনি বলেন, এই ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: