Friday, 24 January 2020

চট্রগ্রাম সীতাকুণ্ডে নিমার্ণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারীর গিয়াস উদ্দীন সাহেবের নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে এক শ্রমিক নিহতে হয়েছেন।
নিহত শ্রমিকের নাম মো. মহিন (২১)। মহিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মৃত রফিকের ছেলে।
আজ শুক্রবার (২৪ নভেম্বর) বেলা পৌন ১টার দিকে একটি ভবনের কাজ করার সময় পড়ে ৮ তলা ভবন থেকে পড়ে মারা যান তিনি।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল জেলা পুলিশের এএসআই আলাউদ্দীন মজুমদার জানান, আজ বেলা পৌনে ১টার দিকে কাজ করার সময় নিমার্ণাধীন ভবনের ৮ তলা পড়ে যান মহিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরো জানান, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: