ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি এর ১ম বর্ষপূর্তি উৎসব সম্পন্ন
আমির হোসেন, নিজস্ব প্রতিবেদক।
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি এর ১ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অাজ সকালে নাপিতখালী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের হল রুমে কেক কাটার মাধ্যমে সম্পন্ন করা হয়। এই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অছিয় রহমান, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র এলাকার সমাজসেবক ও অত্র সংগঠন এর উপদেষ্টা মন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব অত্র সংগঠন এর সভাপতি নুরুল আজিম মিন্টু।
সারাদিন ব্যাপি এই উৎসব অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে মানবিক কাজে বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন, কক্সবাজার ব্লাড ডোনার'স সোসাইটি, কক্সবাজার ব্লাড ডোনেটিং ক্লাব, রামু ব্লাড ডোনার'স এসোসিয়েশন, ইসলামাবাদ ব্লাড ডোনার'স সোসাইটি, সেবা ব্লাড ডোনার'স সোসাইটি, রামু ব্লাড ডোনার'স সোসাইটি, খুটাখালী ব্লাড কল্যান সোসাইটি, সেভ দ্য ফিউচার, মানব কল্যাণ ব্লাড ডোনার'স এসোসিয়েশন সহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেনী-পেশার ব্যক্তিবর্গ।
এতে অারও উপস্থিত ছিলেন অায়োজক ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি এর সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন , সহ-সভাপতি ইউসুফ নবী, দপ্তর সম্পাদক সালাহ উদ্দিন, সদস্য হুমাইয়ুন সহ অন্যন সদস্যবৃন্দরা।


0 coment rios: