Friday, 17 January 2020

চট্রগ্রাম পটিয়ার দুটি বাসের সংঘর্ষে নিহত ২



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় একটি লোকাল বাস ও শ্যামলী বাসের সাথে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।আজ শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ৬ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিমল চন্দ্র ভৌমিক।নিহতরা হলেন- ওমর ফারুক (৪০)। তার বাড়ি নোয়াখালী জেলায়। এবং জাহিদ হোসেন (৩৮)। তার বাড়ি কক্সবাজার জেলায়।
বিমল চন্দ্র ভৌমিক বলেন, ‘কক্সবাজারগামী শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বিসমিল্লাহ পরিবহন একটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আহত পাঁচ থেকে ছয়জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইঁয়া  জানান, শান্তিরহাট এলাকায় দুটি বাসের দুর্ঘটনায় দু্ইজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আহত কয়েকজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: