Wednesday, 15 January 2020

হাতিয়ে নেয়া ৮ কোটি টাকা জব্দ, গ্রেপ্তার ৩




আব্দুল করিম
চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রামের ইপিজেড থানাধীন এলাকায় ‘রূপসা মাল্টিপারপাস কোম্পানি’ নামে একটি কথিত সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানে ঢাকার ডিবি পুলিশ অভিযান চালিয়ে নগদ ৮ কোটি ৪২ লাখ টাকা উদ্ধার করার খবর পাওয়া গেছে।এই অবৈধ প্রতিষ্ঠানটি ইপিজেডের শত শত গার্মেন্টস কর্মীর কাছ থেকে অধিক মুনাফার লোভ দেখিয়ে সঞ্চয়ের নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।মঙ্গলবার বিকেল তিনটা থেকে শুরু হওয়া এই অভিযানে রাত পৌনে একটা পর্যন্ত কথিত এই মাল্টিপারপাস অফিস থেকে ৮ কোটি ৪২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী ও গার্মেন্টস শ্রমিকরা অভিযোগ করেছেন, ইপিজেডের শ্রমিকদের নানা প্রলোভন দিয়ে সংঘবদ্ধ চক্রটি কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে।
চট্টগ্রাম নগর পুলিশের ইপিজেড থানার ভারপ্রাপ্ত মীর মোঃ নুরুল হুদা চলমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।ইপিজেড থানা পুলিশ জানায় ‘ডিএমপি ডিবির শক্তিশালী একটি দল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অভিযান শুরু করে ইপিজেড এলাকায়। রূপসা কিং গ্রুপ নামে একটি সমবায় ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান প্রতারণা করে গার্মেন্টস শ্রমিকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ করা হয়েছিল।অভিযোগের সত্যতা পেয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামের ইপিজেড চৌধুরী মার্কেটে রূপসা গ্রুপের অফিসে অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।
ইপিজেড থানার ওসি তদন্ত মোঃ ওসমান গণি জানান, অভিযানে প্রতিষ্ঠান থেকে ৮ কোটি ৪২ লাখ টাকাসহ তিনজনকে আটক করা হয়েছে।  ইপিজেড মোড় চৌধুরী মার্কেটস্থ অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। আগামীকাল আদালতের সহায়তায় পরে সিদ্ধান্ত হবে বলে জানান তিনি।জানা গেছে, রূপসা কিং গ্রুপের নামের প্রতিষ্ঠানটির চেয়ারম্যান লায়ন মো. মজিবুর রহমান কোম্পানি। তার বাড়ি পটুয়াখালী। এছাড়াও কথিত এই কোম্পানিতে আরও আছেন ভাইস চেয়ারম্যান মো. মুছা হাওলাদার। এছাড়া প্রকল্প পরিচালক হিসেবে রাসেল হাওলাদার ও আমিনুল হক শাহীন।উল্লেখ্য পুলিশ সূত্রে জানায়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকা গোয়েন্দা পুলিশেল সিরিয়াস ক্রাইম ডিভিশনের একটি ইউনিট সন্ধ্যা থেকে ইপিজেড সংলগ্ন ওই কোম্পানির কার্যালয় ঘেরাও করে অভিযান শুরু করে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: