Friday, 13 December 2019

মানবতার কাজে অবদান রাখায় CTG BLOOD BANK-থেকে "সম্মাননা স্মারক"পেলেন ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি


নিজস্ব প্রতিবেদক:
দক্ষিণ চট্রগ্রামের সর্ববৃহৎ সেচ্ছাসেবী সংগঠন, “CBB তথা CTG BLOOD BANK”৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ১৩ ডিসেম্বর ২০১৯, সকাল ১০:০০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত র্র‍্যলী, থ্যালাসেমিয়া সচেতন আলোচনা, সংগঠন সম্মাননা এবং গুণীজন সংবর্ধনা চট্রগ্রাম জেলা আইনজীবী মিলনায়তন হল রুমে সংগঠনের এডমিন মোহাম্মদ মোরশেদুল আলম এর সভাপতিত্তে সংগঠনের এডমিন নাছির উদ্দিনের সঞ্চালনায় ৭ম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়।

CTG BLOOD BANK এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে মানবতার কাজে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অবদান রাখায়

ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি পরিবার কে এই সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানের অতিথিবৃন্দের হাত থেকে সংগঠনের এডমিন ইউছুফ নবী,মডারেটর রিদুয়ান,শাহ ইউসুফ সিনিয়র এডমিন চট্টগ্রাম শাখা, নুরুল ইসলাম টুটুল প্রমুখ সম্মাননা গ্রহণ করেন।

এর পূর্বে CTG BLOOD BANK কে ৭ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সম্মাননা স্মারক তুলে দেন ইসলামপুর ব্লাড ডোনার'স এন্ড জনকল্যাণ সোসাইটি পরিবার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আ জ ম নাছির উদ্দিন।মেয়র, চট্রগ্রাম সিটি কর্পোরেশন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: