Friday, 13 December 2019

সচিবালয় কর্মচারীর বাড়ি থেকে ৫ বস্তা গাঁজা উদ্ধার


বরিশাল প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় এক বাড়ি থেকে পাঁচ বস্তা গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮।
ওই বাড়ির মালিক সচিবালয়ের কর্মচারী বলে দাবি করেছে র‌্যাব। এসময় তার স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ এর সদর দফতরে কোম্পানি কমান্ডার মেজর খান সজিবুল ইসলাম জানান, ‘বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ১২টায় উত্তর শিহিপাশা গ্রামের আলী আকবর শিকদারের বাড়িতে অভিযান চালানো হয়। পালানোর চেষ্টাকালে তার স্ত্রী শাহানাজ বেগমকে আটক করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী ঘরের পাশের মাটির নিচে রাখা গর্ত থেকে পাঁচটি প্লাস্টিকের বস্তায় বিশেষভাবে মোড়ানো ১০৬ কেজি গাঁজা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
খান সজিবুল ইসলাম জানান, এ ঘটনায় বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি আনোয়ারুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় শাহানাজকে গ্রেফতার দেখিয়ে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: