শহরে পথচারীর আকস্মিক মৃত্যু!
এবি এম জমির ::
কক্সবাজার শহরের ডিজিটাল হাসপাতালের সামনে এক পথচারীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনা সূত্রে জানা যায়, ডিজিটাল হাসপাতালের সামনে, সদর হাসপাতাল সড়ক এলাকায় রোববার (২২ ডিসেম্বর) দুপুরে এক পথচারীর আকস্মিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি উখিয়া উপজেলার ইনানী নিদানীয়া এলাকার কবির আহমদ (৬০)। পথচারী ও ঐ এলাকার সাধারণ ব্যবসায়িরা জানান, নিহত ব্যাক্তি ডিজিটাল হাসপাতালের সামনে ভাসমান আপেল-কমলার দোকান থেকে একটা কমলা ক্রয় করে ছুলিয়া খেতে চাইছিলেন। এমতাবস্থায় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাথক্ষনিক সাধারণ পথচারীরা উদ্ধার করে তাকে ডিজিটাল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান কিছুক্ষন পর্যবেক্ষণে রেখে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দায়িত্বরত কর্মচারী ও পথচারীরা নিহত ব্যাক্তির পরনের কোটে একটি মোবাইল ফোন খোঁজে পান। মোবাইলের ডায়াল নাম্বারে ফোন দিলে অপর প্রান্তে পরিচয় দানকারী ব্যাক্তি নিহতের জামাতা পরিচয় দেন। মোহাম্মদ মোবারক নামের ব্যাক্তি ফোনে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। তিনি নিহত ব্যাক্তি তার শশুর কবির আহমদ বলে পরিচয় নিশ্চিত হন।


0 coment rios: