Tuesday, 10 December 2019

গভীর রাতে চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলে তল্লাশি, দেশীয় অস্ত্র উদ্ধার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


গভীর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রদের পাঁচটি হলে তল্লাশি চালিয়ে রাম দা ও চাপাতিসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ওই পাঁচ হলে অভিযান চালানো হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
জানা যায়, শাহজালাল, শাহ আমানত, সোহরাওয়ার্দী, স্যার এএফ রহমান ও আলাওল হলে আড়াই ঘণ্টার এ আকস্মিক অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় হলের প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরাও উপস্থিত ছিলেন।
অভিযানে সোহরাওয়ার্দী হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ, আলাওল হল থেকে চারটি রাম দা, দুটি বিদেশি চাপাতি ও পাঁচটি হাতুড়ি ও লোহার পাইপ এবং স্যার এএফ রহমান হল থেকে একটি রাম দা ও কিছু লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
অভিযানের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এসএম মনিরুল হাসান জানান, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতের লক্ষে ছাত্রদের পাঁচটি হলে অভিযান চালানো হয়েছে। এতে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। যেসব কক্ষ থেকে এসব পাওয়া গেছে সেগুলো সিলগালা করা হবে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: