Saturday, 5 October 2019

চট্টগ্রাম খুলশি থানাধীন সেগুনবাগান এলাকা থেকে ছিনতাইকারী গ্রেফতার ৫


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় তৈরী এলজি, ১ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড কার্তুজের খোসা, ৩টি ছোরা ও ১টি চাপাতিসহ মোঃ সোহেল (২৮), ইয়াসিন ফারুক প্রকাশ ইয়াছিন ফারুকী (৪৯), মোহাম্মদ আরিফ (২১), মোঃ নুর নবী প্রকাশ নইব্যা (২৪) ও মোঃ জাহেদ (২৫) নামের ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, শনিবার ৫ অক্টোবর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) কাজল কান্তি চৌধুরী ও পুলিশ পরিদর্শক অংসা থোয়াই মারমা এর নেতৃত্বে এসআই ইমাম হোসেন, এসআই অঞ্জন দাশ গুপ্ত, এসআই মোঃ রবিউল হক, এএসআই জুয়েল কান্তি সিকদার, এএসআই মোঃ শাহিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের খুলশী থানাধীন সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
এসময় তল্লাশী করে ১টি দেশীয় তৈরী এলজি, ১ রাউন্ড কার্তুজ, ১ রাউন্ড কার্তুজের খোসা, ৩টি ছোরা, ১টি চাপাতি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলেও জানা যায়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: