ভর্তুকি কমেছে, চসিকের শিক্ষাপ্রতিষ্ঠানে মান বেড়েছে
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
সারাদেশে ১২টি সিটি করপোরেশনের মধ্যে শিক্ষা বিভাগ আছে শুধু চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক)। নানা প্রতিকূলতার মূধ্যে শিক্ষা বিভাগে নীরব বিপ্লব ঘটাচ্ছে চসিক। একদিকে যেমন বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, সেইসঙ্গে বেড়েছে শিক্ষার মান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের যোগ হয়েছে কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুমসহ অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা। এর চেয়েও বিস্ময়কর ব্যাপার, আধুনিক এসব সুবিধার পরও কমেছে ভর্তুকি!
আগে প্রতিবছর শিক্ষা খাতে ৪৩ কোটি টাকা ভর্তুকি দিতো চসিক। তবে আ জ ম নাছির উদ্দীন নগরপিতার দায়িত্ব নেওয়া পর এ ভর্তুকি কমিয়ে এনেছেন ৩৬ কোটি টাকায়। তাঁর দক্ষ ও সঠিক নেতৃত্বে শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব উন্নয়ন, অগ্রগতি ও সাফল্য অর্জিত হয়েছে বলে জানান চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
তিনি বলেন, চসিকের অন্যান্য বিভাগের তুলনায় এ বিভাগেই রয়েছে সবচেয়ে বেশি উন্নতির ছাপ। শুরুতে শিক্ষায় ভালো ফলাফল না এলেও সাম্প্রতিক বছরগুলোতে চসিক পরিচালিত স্কুল-কলেজে বেড়েছে পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা।
চসিকের বাজেটে সবচেয়ে বেশি ভর্তুকি দেওয়া হয় শিক্ষায়। তবে বাজেটে আরও বেশি বরাদ্দ পেলে আরো বেশি উন্নতি সম্ভব বলে মনে করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া।
তিনি আরও বলেন, বর্তমান মেয়র শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এর ফলে শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়েছে। শিক্ষার্থীরা যাতে পড়ালেখায় আরো ভালো করতে পারে এজন্য মেয়র বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছেন।


0 coment rios: