Saturday, 28 September 2019

শেখ হাসিনার নেতৃত্বে বাংলা দেশ এগিয়ে যাচ্ছে



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সফল প্রধানমন্ত্রী যার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
সভায় আরো উপস্থিত ছিলেন চউকের সাবেক চেয়ারম্যান এমএ সালাম, চউকের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সায়মুন চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
মাহতাব উদ্দিন বলেন, জননেত্রী শেখ হাসিনা সবাইকে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের গর্বিত নাগরিক হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশ্ববাসী স্বীকার করেছেন সৎ, দক্ষ, যোগ্য প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর জন্মদিনে সৃষ্টিকর্তার কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করেন তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: