Tuesday, 17 September 2019

চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকার ফিশারীঘাটে ১৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিশারীঘাট এলাকায় চালিয়ে ১৬০০ পিস ইয়াবাসহ মোঃ সোলায়মান(৩২) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, সোমবার ১৬ সেপ্টেম্বর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক রুহুল আমিন এর নেতৃত্বে এসআই মোঃ ফিরোজ আলম, এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিশারীঘাট এলাকায় অভিযান চালায়। এসময় ১৬০০ পিস ইয়াবাসহ মোঃ সোলায়মান কে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত মোঃ সোলায়মান এর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়িন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: