Saturday, 21 September 2019

চট্টগ্রাম আকবরশাহ থানা উত্তর কাট্টলীতে ইয়াবা ও প্রাইভেটকারসহ গ্রেফতার ১



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীতে ১৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ মো. মোশারফ হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে ইয়াবা নিয়ে ঢাকায় যাওয়ার পথে তাকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা উত্তর কাট্টলী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় র‌্যাব সদস্যরা গাড়িটি থামানোর সংকেত দেন। চালক প্রাইভেটকারটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব ধাওয়া করে আসামি মো. মোশারফ হোসেনকে আটক করে। পরে গাড়ির ভেতর লুকানো অবস্থায় ১৩ হাজার ৯২০ পিস ইয়াবাসহ প্রাইভেট কারটি জব্দ করা হয়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬৯ লাখ ৫০ হাজার টাকা এবং প্রাইভেট কারের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।
গ্রেপ্তার আসামিকে আকবরশাহ্ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: