Thursday, 26 September 2019

চট্টগ্রাম আগ্রাবাদে মাদক সেবনের অভিযোগে ৯ কিশোর গ্রেফতার


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-


চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি গার্লস স্কুলের সামনে থেকে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে আগ্রাবাদ থেকে তাদের আটক করা হয়।
আটক ৯ কিশোর হলো- অর্ক (১৭), জীবন (১৭), আবির (১৮), রবিউল (১৮), মোরশেদ (১৮), রুবেল (১৮), শুভ (১৯), সাইদুল (২০) এবং সুমন (২০)।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, গার্লস স্কুলের আশপাশের কিছু লোক ৯৯৯ এ কল দিয়ে ওই কিশোরদের বিরুদ্ধে মাদক সেবনসহ নানা অভিযোগ করে। পরে আমরা গিয়ে তাদের আটক করি। অভিযোগ যাচাইয়ে আটকচট্টগ্রাম  কিশোরদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: