চকরিয়া প্রতিনিধিঃ
‘একটি গাছ একটি প্রাণ, সবুজ পৃথিবী, উন্নত বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কাজীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে বিপুল পরিমানে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় সময় চকরিয়া উপজেলার বৃহত্তর সামাজিক সংগঠন পিসফুল ইউনাইটেড ক্লাব ও ডিএন্ডজি ক্লাবের যৌথ উদ্যোগে এবং এপেক্স-ক্লাব-অব চকরিয়ার সার্বিক সহযোগিতায় গাছের চারা বিতরণ করা হয় ।কাজীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হকের সভাপতিত্বে বিনামুল্যে গাছের বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের জমিদাতা শিক্ষানুরাগী মাস্টার আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম রুকুন উদ্দিন, সহকারি শিক্ষক শাহরিয়ার আওরঙ্গজেব তারেক, সহকারি শিক্ষিকা সূচিত্রা চেীধূরী, সহকারি শিক্ষিকা পারভিন আক্তার , সহকারি শিক্ষিকা জেসমিন আক্তার, পিসফুল ইউনাইটেড ক্লাবের সভাপতি মোঃ জাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নয়ন, ক্লাবের সহ-সভাপতি- মোহাম্মদ মামুন, সহ-সভাপতি- মাহবুবুর আলম, কাজী বোরহান, ডিএন্ডজি ক্লাবের সভাপতি মোহাম্মদ তানভীর, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের অর্থ সম্পাদক ও পিসফুল ক্লাবের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, সদস্য মোবারক আলী, মো, মনির উদ্দিন, এবং ডি এন্ড জি ক্লাবের সদস্য সৈকত সুশীল, ফয়সান, জাহেদ প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্তত তিনশতাধিক শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিদ্যালয়ের আঙ্গিনায় কয়েকটি চারা রোপন করা হয়েছে। #


0 coment rios: