Tuesday, 24 September 2019

আ.লীগ নেতার বাসায় কোটি টাকা ও স্বর্ণালংকার পেল র‌্যাব


ঢাকাঃ রাজধানীর ওয়ান্ডারার্স ক্লাবের ক্যাসিনো ব্যবসার অংশীদার এনামুল হক ওরফে এনু ও রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‌্যাব। তবে তাদের দুজনের কাউকে পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৪ সেপ্টম্বর) বেলা ১০টার পর রাজধানীর পুরান ঢাকার মুরগিটোলা এলাকার তাদের বাসায় র‌্যাবের দল একটি তল্লাশি চালায়। এ সময় এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭২০ ভরি স্বর্ণ পাওয়া যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফিউল্লাহ বুলবুল। তিনি বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হবে। সে জন্য অভিযান চলছে।
এদিকে র‌্যাবের পক্ষ থেকে ক্ষুদেবার্তায় বলা হয়েছে, ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
জানা গেছে, এনামুল হক গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ও রূপন ভূঁইয়া সাধারণ সম্পাদক।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: