Monday, 2 September 2019

সাবরাং কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে বিশাল মাদক বিরোধী মানববন্ধন সম্পন্ন


মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।

সাবরাং কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক বিরোধী ও জাদিমোরা যুবলীগ নেতা ওমর ফারুককে রোহিঙ্গা সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মাদক নির্মূল কমিটি, ব্যবসায়ী সমিতি, আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সাবরাং কমিউনিটি পুলিশিং সভাপতি মির আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞালনায় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি নুরুল হুদা,জেলা পরিষদ সহ-সভাপতি মোঃ শফিক মিয়া,সাধারণ সম্পাদক আবুল কালাম,সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন,উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না,পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন। বক্তারা বলেন, মাদক জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের বিকল্প নেই। এছাড়াও বক্তারা যুবলীগ নেতা হত্যাকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করার জোর দাবী জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: