Sunday, 18 August 2019

ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালিত


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

 ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে চট্টগ্রাম  ওয়ালের্স ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল সকাল ৯টায় জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, ছাত্র-শিক্ষকদের কালো ব্যাজ ধারণ করে বিদ্যালয় প্রাঙ্গণ হতে বিদ্যালয় পরিচালনা পরিষদের অর্থ ও ক্রয় উপ-কমিটির আহ্বায়ক মো. নুরুল মোস্তফা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহসীনের নেতৃত্বে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে শোকর‌্যালি বিভিন্ন এলাকায় পদক্ষিণ শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে নিহত সকলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আমিনুল হক, শিক্ষক প্রদীপ কানুনগো, খুরশিদ আলম, রীনা চক্রবর্তী, প্রতীক ধর, সুফিয়া খাতুন, জাহাঙ্গীর আলম, ফরিদুল আলম, মকবুল হোসেন, শারাফাতুন্নেছা, সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন, নাজমুচ সাকেব, আব্দুল হক, মিজানুর রহমান মজুমদার, আবদুল হক, রোজিনা আক্তার, শরিফুল ইসলাম, , আবদুল মতিন, নাছরিন আক্তার, রফিকুল ইসলাম লাভলু সহ স্কুলে ছাএ ছাএি বৃন্দ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: