Saturday, 17 August 2019

চট্টগ্রাম রাঙ্গুনিয়ায় লোকালয়ে বন্যহাতির হানা



আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নে দুটি বন্য হাতি লোকালয়ে নেমে এসেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতি দুটিকে বনে ফেরাতে ও ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণ করতে কাজ করছে বন বিভাগের কর্মীরা।
বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, বনে খাবার না পাওয়ায় দুটি বন্য হাতি খাবারের খোঁজে লোকালয়ে চলে এসেছে। হাতি দুটিকে নিয়ন্ত্রণ করতে বন বিভাগের কর্মীরা কাজ করছে। তবে উৎসুক লোকজনের জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে। হাতি বের হওয়ার পথও বন্ধ করে দিয়েছে লোকজন। ভিড় দেখে হাতি দুটি যেকোনো মুহূর্তে বেপরোয়া হয়ে উঠতে পারে। ডুলাহাজারা সাফারি পার্কের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।
সরফভাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফি বলেন, সকালে আমার বাড়ির পেছনে দুটি বন্য হাতি দেখতে পাই। বনের হাতি লোকালয়ে দেখে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন বলেন, হাতি দেখতে বিভিন্ন এলাকা থেকে দলে দলে লোক আসছে। বন বিভাগের লোকজনকে ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। উৎসুক লোকজনকে নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে পুলিশকে হস্তক্ষেপ করতে হচ্ছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: