Tuesday, 6 August 2019

সাঁতার কেটে নাফ নদী পাড়ি দিয়ে আসা রোহিঙ্গা যুবক ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার



দেশে মাদকের বিরুদ্ধে এতো কঠোর অভিযান চালানোর পরও গত কাল রাতে জীবনের চরম ঝুঁকি নিয়ে  মিয়ানমার থেকে সাঁতার কেটে নাফ নদী পাড়ি দিয়ে  ৫০ হাজার পিস ইয়াবাসহ ১ রোহিঙ্গা বাংলাদেশে এসে আটক হয়েছে। রোববার রাতে টেকনাফের হ্নীলা নাটমুড়াপাড়ায়  স্থানীয় জনগণের সহযোগিতায় টেকনাফ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

আটক রোহিঙ্গার নাম নুরুল ইসলাম (২৫)। সে উখিয়া কুতুপালং ক্যাম্পে বসবাসকারী মোহাম্মদ হাসেমের ছেলে।

পুলিশ জানিয়েছেন, রোহিঙ্গা নুরুল ইসলাম মিয়ানমার হতে বিশেষ কৌশলে পানিতে নষ্ট না হবার মতো গলায় পেচিয়ে ৫০ হাজার পিছ ইয়াবা  নিয়ে বাংলাদেশের এপাড়ে চলে আসে। সাতার দিয়ে নাফ নদী  পার হয়ে টেকনাফের হ্নীলা নাটমুড়াপাড়ায় পৌছলে স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ তাকে গ্রেফতার করে। এব্যাপারে টেকনাফ থানায় মামলার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: