উখিয়ার ঘোনা লামার পাড়া পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ এর নতুন ভবন নির্মান কাজ উদ্বোধন।
কফিল উদ্দিন রামু:-
কক্সবাজার জেলার রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের বৃহত্তর দ্বীনি শিক্ষা প্রতিষ্টান উখিয়ারঘোনা লামার পাড়া দারুল উলুম মঈনুল ইসলমাম মাদ্রাসাস্থ পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ নতুন ভবনের কাজ আজ উদ্ভোধন করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও মসজিদ নির্মান কমিটির সভাপতি জনাব শামসুল আলম চেয়ারম্যান।
উদ্ভোধক হিসাবে উপস্থিত ছিলেন ৪নং কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোস্তাক আহমদ।
শামসুল আলম চেয়ারম্যান বলেন, এলাকাবাসী ও অন্যন্যা মহৎ ব্যক্তিদের সহযোগিতায় আমরা মসজিদ নির্মান কাজ শুরু করেছি। তিনি সকল স্তরের মানুষকে মসজিদ নির্মান কাজ এ সাহায্য সহযোগিতা করার জন্য অনুরোধ করেছেন।
মোস্তাক চেয়ারম্যান বলেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর,এটি দেখাশুনা রক্ষণাবেক্ষণা করার দায়িত্ব আমাদের সকলের,যত মসজিদ মাদ্রাসা বেশী হবে তত মানুষ ধর্মীয় কাজে ধাপিত হবে।তিনি সকল স্তরের মানুষকে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ করেন।
তাছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাউয়ার খোপ ইউনিয়ন শাখার সাধারণ জনাব সাইফুল ইসলাম মুন্সী।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কক্সবাজার জেলার সদস্য ও ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ, লামার পাড়া মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক হযরত মৌলানা শহিদ উল্লাহ,মৌলানা সৈয়দ উল্লাহ ফারুকি ও মাদ্রাসার অন্যান্যা শিক্ষক সহ আরো স্হানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
সাহায্য পাঠানোর ঠিকানাঃ
১/ মাওলানা শহিদ উল্লাহ
ভারপ্রাপ্ত পরিচালক লামার পাড়া মাদ্রাসা
মোবাইল ঃ01830071153( বিকাশ পার্সনাল)


0 coment rios: