টেকনাফে রোহিঙ্গা ডাকাতের গুলিতে যুবলীগ নেতা নিহতের প্রতিবাদে সড়ক অবরোধ শেষে মাগরিব নামাজের পর জানাযা সম্পন্ন
মোঃ ইয়াছিন আরফাত হ্নীলা, টেকনাফ।
টেকনাফে হ্নীলায় নিজ বাড়ি থেকে তুলে নিয়ে ওমর ফারুক(৩০) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা। নিহত ওমর ফারুক উপজেলার হ্নীলা ইউপি’র জাদিমোরা এলাকার মোনাফ কোম্পানির ছেলে। সে হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১১টার দিকে জাদিমোড়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের দাবি, রোহিঙ্গা অস্ত্রধারীরা ওমর ফারুককে নিজ বাড়ির সামনে থেকে তুলে পাহাড়ের পাশে নিয়ে গুলি করে হত্যা করে। খবর পেয়ে নিহতের ভাই আমির হামজা ও উসমানসহ স্বজনরা লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধারে গেছে পুলিশের একটি টিম। পাহাড়ে আইন শৃংখলা বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে রোহিঙ্গাদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে স্থানীয়রা। নতুবা এ এলাকায় কোন মানুষ তাদের হাতে নিরাপদ নয় বলেও জানিয়েছেন তারা। এদিকে শুক্রবার সকাল থেকে স্থানীয় হাজার হাজার জনতা ওমর হত্যার প্রতিবাদে রাস্তায় নেমে এসে টায়ার মালামাল জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রাখে। অনেক্ষণ পরে টেকনাফ যুবলীগ নেতা হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়েছে স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। দুপুর পৌনে ২টার দিকে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে স্থানীয়দের সাথে কথা বলেন। এ সময় তিনি বলেন, ওমর ফারুকের হত্যাকারীসহ সকল সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের কথাও তিনি বলেন। পরে স্থানীয়রা ওসির কথায় আশ্বস্ত হয়ে অবরোধ তুলে নেন। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, সহকারী কমিশনার ভূমি মুহাঃ আবুল মনসুর, মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশ, ওসি তদন্ত এবিএসএম দোহা, হ্নীলা ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ পুলিশ, সেনাবাহীনি, বিজিবি, আনসার, গোয়েন্দা সংস্থা, স্থানীয় জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ। এ নিউজ লিখা পর্যন্ত হত্যাকান্ডে জড়িত সন্দেহে দুজন রোহিঙ্গাকে আটকের খবর পাওয়া গেছে। পরে বাদ মাগরিব প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় নামাজে হাজার হাজার মুসল্লী উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় তথা সবখানে শোকের ছায়া নেমে এসেছে।



0 coment rios: