Thursday, 27 February 2020

ছাতকে ব্রিজ একাডেমিতে অভাবনীয় সাফল্য প্রাথমিক শিক্ষা সমাপনী পরিক্ষায় ৫টি ট্যালেন্টপুল ও সাধারন বিভাগে ১ টি ভিত্তি লাভ


জামরুল ইসলাম রেজা, সুনামগঞ্জ থেকে
সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জস্থ ইংরেজী মাধ্যমের স্কুল এন্ড কলেজ ‘ব্রিজ একাডেমির’তে প্রাথমিক শিক্ষা সমাপনি পরিক্ষায় ৫টি ট্যালেন্টপুল ও একটি সাধারন বিভাগে বৃত্তি লাভ করেছে। ট্যালেন্টপুল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা হলো, শুভাগত সিনহা, আবু তাহের তাহমিন, মইনুল হুসাইন মাহিন, জিসানুর রহমান সামি, আজফার আব্দুল হামিদ ও ষাধারন বিভাগে রহিম আহমদ মাহদি। গত মঙ্গলবার এ ফলাফল প্রকাশ করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় একাডেমি থেকে ১৩ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহন করে এ+৪ জন, এ ৮ জন, এ- পেয়েছে ১ জন। এতে একাডেমি শতভাগ পাসের অব্যাহত সাফল্য অর্জন করে। পরবর্তীতে পূর্ণবিবেচনায় ২ জন এ+ পেয়েছে। পিএসসিতে প্রাপ্ত সাফল্য সম্পর্কে ব্রিজ একাডেমির প্রেন্সিপাল মোস্তাক আহমদ বলেন, শিশুবান্ধব পড়ার পরিবেশ, নান্দনিক পাঠ-শৈলি ও দক্ষ শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছি বলেই আমরা প্রত্যাশা মতো ফলা-ফল লাভ করতে পেরেছি। তবে আমরা এখানেই থেমে না থেকে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করবো।
এ বিষয়ে ব্রিজ একাডেমির প্রতিষ্টাতা ও চেয়ারম্যান শিক্ষাবিদ আইয়ুব করম আলী সঙ্গে মোঠো ফোনে যোগাযোগ করা হলে প্রথমেই উত্তীর্ণ উজ্জল তারকাদের অভিনন্দন জানিয়ে বলেন, এটি ব্রিজ একাডেমির একটি দুর্দান্ত অর্জন। অবশ্যই এ কৃতিত্ব একাডেমির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দের। এ কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একাডেমির শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীদের অভিভাবকদের অভিনন্দন জানান তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: