নিজ প্রতিবেদক।
জেলায় ডেঙ্গু রোগীদের সেবা দিতে কক্সবাজার সদর হাসপাতালে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। চিকিৎসকদের ডেঙ্গু বিষয়ে ধারণা দিতে দেয়া হয়েছে বিশেষ প্রশিক্ষণ। সচেতন করতে নানা কার্যক্রম চলছে। সরকারি-বেসরকারি প্রচার-প্রচারণা ছাড়াও চিকিৎসকরা সচেতনতা সৃষ্টিতে কাজ করছেন। মেডিসিন সোসাইটি বাংলাদেশের একটি প্রতিনিধি দল কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তারদের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করে। এতে দুই শতাধিক চিকিৎসক অংশ নেন।
সদর হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান বলেন, ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হবার কারণ নেই।
হাসপাতালটির তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক জানান, কক্সবাজারে এ পর্যন্ত ৪৩ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ১৯ জন ভর্তি আছে।

ডেঙ্গু অন্যান্য জ্বরের মতোই একটি জ্বর। ডেঙ্গু হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা।

0 coment rios: