Saturday, 10 August 2019

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এতিম,পথ শিশুদের কোরবানীর গরু প্রদান করেন

নবী হোসেন (ইমরান)
কক্সবাজার

শনিবার ১০ আগস্ট কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কক্সবাজার জেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, সরকারি আশ্রয়ন, শিশু পরিবার এবং দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে কোরবানির গরু গুলো বিতরণ করেন।

পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে কক্সবাজার জেলা প্রশাসন কর্তৃক এ মহৎ উদ্যোগ নেয়া হয় বলে কোরবানির পশু বিতরণকালে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান।

এসময় জেলার ক্ষতিগ্রস্ত স্থানীয় জনগোষ্ঠীর জন্য কোরবানির পশু প্রদানকারী সংস্থা সমুহকে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন ধন্যবাদ জানান।

কোরবানির গরু বিতরণের সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা, কোরবানির পশু প্রাপ্ত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 প্রসঙ্গত, ইতিমধ্যে রোহিঙ্গ শরনার্থীদের আড়াই লক্ষ পরিবারের জন্য ঈদুল আযহা উপলক্ষে পর্যাপ্ত সংখ্যক কোরবানির পশুর ব্যবস্থা হয়েছে  বলে জানান

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: