সম্মেলন স্থগিত আওয়ামীলীগের ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের
আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ৪৩ সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন স্থগিত হয়ে গেছে। চট্টগ্রামের সাংগঠনিক তৎপরতা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনার পর কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে সম্মেলন স্থগিত রেখে সংশ্লিষ্টদের সকলের সাথে আলাপ আলোচনা করে পরবর্তীতে সুবিধাজনক সময়ে সম্মেলন করার নির্দেশনা দেয়া হয়েছে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী ২ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডের সম্মেলন করার দিনক্ষণ ঘোষণা করা হয়েছিল।
দলটির একজন শীর্ষ নেতা বলেন, আগামী অক্টোবরে অনুষ্ঠাতব্য জাতীয় সম্মেলনের আগে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সম্মেলন করার ব্যাপারে সিদ্ধান্ত দেয়া হয়েছিল। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ২ সেপ্টেম্বর থেকে নগরীর ৪৩ সাংগঠনিক ওয়ার্ডে ধারাবাহিকভাবে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করা হয়। ঘোষণা করা হয় পৃথক পৃথক দিনক্ষণও।
নগর আওয়ামী লীগের ওয়ার্ড সম্মেলনের ব্যাপারে দলের সাধারণ সম্পাদক এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ২ সেপ্টেম্বর ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সম্মেলন দিয়ে শুরু করে ধারাবাহিকভাবে সকল ওয়ার্ড সম্মেলন করার কথা ছিল। প্রসঙ্গক্রমে তিনি বলেছিলেন, মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরী ও কাজী ইনামুল হক দানুর নেতৃত্বাধীন কমিটির মেয়াদকালীন যে ১৮টি ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়নি সেই সব ওয়ার্ডে সম্মেলন আগে সম্পন্ন করারও চিন্তাভাবনা ছিল।
এদিকে সম্মেলনের দিনক্ষণ ঘোষণার পর ৪৩ ওয়ার্ডের পদ প্রত্যাশী নেতাকর্মীদের মাঝে বেশ উচ্ছ্বাস দেখা দেয়। বিভিন্ন সভা সমাবেশ নেতাদের উপস্থিতি বেশ লক্ষ্যণীয় হয়ে ওঠে। পদের জন্য নানাভাবে দেন দরবার এবং গ্রুপিংও চাঙ্গা হয়ে ওঠে। নগরীর প্রায় ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বি দুটি গ্রুপের সক্রিয় অবস্থান থাকায় কমিটি গঠনকে কেন্দ্র করে উভয় গ্রুপের মধ্যে পদ-পদবী নিয়ে শুরু হয় স্নায়ু যুদ্ধ। একই সাথে সম্মেলন নিয়ে নানা ধরনের সমালোচনাও শুরু হয়। অভিযোগ এবং পাল্টা অভিযোগও যেতে থাকে কেন্দ্রে। নগর আওয়ামী লীগের দুইটি গ্রুপের মাঝে বিরোধ চাঙ্গা হতে শুরু করে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন নিজের লোকজনকে দিয়ে কমিটি গঠন করে মহিউদ্দিন চৌধুরীর অনুসারীদের বাদ দেবেন বলে আশংকার কথাও জানানো হয় কেন্দ্রে।বলা হয় যেভাবে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে তা সফল করা অসম্ভব একটি ব্যাপার। প্রতিদিনই সম্মেলনের তারিখ দেয়া হয়েছে। এভাবে সুস্ঠু সম্মেলন অনুস্ঠান সম্ভব নয়।তাই দলের শীর্ষ নেতারা চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ৪৩ ওয়ার্ডের সম্মেলন স্হগিত রাখতে বলা হয়েছে। আগস্টের ব্যস্ততা শেষে সেপ্টেম্বর মাসে নতুন করে সকলকে সাথে নিয়ে বসে আলাপ আলোচনার পর সম্মেলনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। বিষয়টি ইতোমধ্যে নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। বিষয়টি নিয়ে গতকাল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন নগর আওয়ামীলীগের সম্মেলন অনুস্টানের জন্য আমাকে চিঠি দেয়া হয়।ওই চিঠির আলোকে আমরা সম্মেলনের প্রস্তুতি নেই।ইতোমধ্যে তারিখও ঘোষণা হয়েছে।কিন্তু চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এবং পানি সম্পদ উপ মন্তিরি এনামুল হক শামীম আমাকে ফোন করে সেপ্টেম্বরে বসে নতুন করে আলোচনা করে সম্মেলন অনুস্টানের কথা বলেছেন।কেন্দ্র যেভাবে চায় সেভাবেই আমাদের ব্যবস্থা নিতে হবে বলেও সিটি মেয়র উল্লেখ করেন।


0 coment rios: