Monday, 26 August 2019

চট্টগ্রাম ফিশারিঘাটে র‍্যাবের অভিযান, ৩০ হাজার লিটার মদসহ আটক


আব্দুল করিম চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার মদ সহ ৪৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

সোমবার(২৬ আগস্ট) রাতে র‌্যাবের ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান মুক্তর নেতৃত্বে ফিশারীঘাট মদের আস্তানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‍্যাব ৭ এর একটি টিম।

জানা গেছে অন্তত ৬-৭টি পিকআপ ও বাসে করে বিপুল সংখ্যক র‍্যাব সদস্য কোতোয়ালী থানাধিন ফিশারিঘাট ইকবাল রোডের অনুপ বিশ্বাসের মদের দোকান ও এর আশপাশের পুরো এলাকা ঘেরাও করে এই অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রেতা ও সেবনকারী সহ মোট ৪৫ জনকে আটক করে র‍্যাব। এই অভিযানে মোট ৩০ হাজার লিটার মদ উদ্ধার করার কথা জানিয়েছে র‍্যাব।

র‌্যাবের জনসংযোগ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: