Sunday, 8 March 2020

নারী দিবসে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের ব্যতিক্রমী উদ্যােগ "বাল্য বিবাহ কে লাল কার্ড "


কফিল উদ্দিন রামু:

কক্সবাজারের রামুতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাল্য বিবাহকে লালকার্ড প্রদর্শন করেছে রামু  বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্রী। ‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এ প্রতিপাদ্যে রবিবার (৮ মার্চ) সারাদেশের ন্যায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে রামু উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালী উত্তর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সরওয়ার উদ্দিন, রামু থানার অফিসার ইনচার্জ ওসি মো. আবুল খায়ের, রামু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, উপজেলা প্রকৌশলী মো. নুরুল ইসলাম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুরাইয়া আমিন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইপসা আস্থা প্রকল্পের এসএমও ইকবাল হোসেন।
অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ‘ সমাজ গঠনে নারীর ভূমিকা’ বিষয়ে রচনা প্রতিযোগিতা এবং নারীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার দেয়া হয়।
সব শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে বাল্য বিবাহকে লালকার্ড প্রদর্শন করে রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সহস্রাধিক ছাত্রী। অনুষ্ঠানে উপজেলা পরিষদ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক- শিক্ষিকা, বিভিন্ন স্থরের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে গত ৫ মার্চ রামুতে নারী সমাবেশের আয়োজন করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: