Monday, 2 March 2020

কক্সবাজার শহরে 'অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি' আত্মপ্রকাশ



কক্সবাজার পৌরসভার ৭নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী, ইসলামপুর, শাহনুর নগর পাড়ায় "অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি  " নামের একটি সামাজিক সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত ১ ফেব্রুয়ারি সমাজের সচেতন ব্যক্তিবর্গের সমন্বিত উদ্যোগে উক্ত সামাজিক সংগঠনটি যাত্রা শুরু করে।

সংগঠনটির দায়িত্ব পালন করবেন যারা, যথাক্রমে-  সভাপতি এম.ডি আব্দুল হক, সাধারন সম্পাদক মোহাম্মাদ ইব্রাহীম, সিনিয়র সহ-সভাপতি বাদশাহ, সহ-সভাপতি সাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক উসমান গনী হাসানি, অর্থ সম্পাদক এনাম উল্লাহ, প্রচার সম্পাদক মঞ্জুর আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ রকিম উল্লাহ, ক্রিড়া সম্পাদক মোহাম্মদ আলম, মানব সম্পদ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিন।
উক্ত সংগঠনটি একটি সুস্থ, সুন্দর শিক্ষিত সমাজ বিনির্মাণে এবং মাদক ও সন্ত্রাস প্রতিরোধের প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: