Monday, 2 March 2020

ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ



আব্দুল করিম
চট্রগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান

‘ভোটার হয়ে ভোট দিব, দেশ গড়ায় অংশ নিব’ প্রতিপাদ্যে আয়োজিত জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় চসিক নির্বাচনে ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের অনুরোধ করেছেন বক্তারা। আজ সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউজে জাতীয় ভোটার দিবসের আলোচনা সভায় এ আহবান জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন।
তিনি বলেন, ঢাকা সিটি নির্বাচনে ভোটার উপস্থিতি কম ছিল। আমরা চাই চসিক নির্বাচন যেন ঢাকা সিটি নির্বাচনের মত না হয়। কিভাবে ভোট প্রদানে আগ্রহ বাড়ানো যায় সে ব্যাপারে কাজ করছি৷ সুতরাং মত প্রকাশের যে অধিকার দেয়া হয়েছে তা আমরা পালন করব। এছাড়া আগে যে ব্যালট বক্স ছিনতাইয়ের সম্ভাবনা থাকত, এখন তা করা যায় না। ইভিএম সব দিক থেকে সুরক্ষিত। আমরা যে ডিজিটাল যুগে প্রবেশ করেছি, এটিই তার প্রমাণ।তিনি আরো বলেন, সকলকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য৷ ১৮ বছর পূর্ণ হলে ভোটার হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। শহরে আমরা যতটা সচেতন, ততটা অসচেতন গ্রামাঞ্চলে। তারপরো আমরা বিষয়টি নিয়ে ধীরে ধীরে সচেতন হচ্ছি। তাই আসুন, নিজেদের মত প্রকাশ করে সঠিক নেতৃত্ব তৈরি করি। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং জেলা নির্বাচন কর্মকর্তা মনির হোসেন খানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিএইজি ইকবাল হোসেন।
এর আগে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের নেতৃত্বে সকাল সাড়ে ৯টার দিকে সার্কিট হাউজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি এম এ আজিজ স্টেডিয়াম ঘুরে আবার সার্কিট হাউজে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: