Monday, 10 February 2020

চা পাতার নকল মোড়কসহ আটক ৩



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথায় অভিযান চালিয়ে নকল চা পাতার মোড়ক উদ্ধার করা হয়েছে। এসময় তিন যুবককে আটক করা হয়।আটককৃতরা হলেন- মো. সহিদুল ইসলাম (৩২), মো. রবিউল হোসেন (২৮) ও ইমাম হোসেন প্রকাশ সাজ্জাদ (২৫)। তাদের বাড়ি পটিয়ার আজিমপুর গ্রামের আলী আকবর চৌধুরী বাড়ি এবং তারা চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথার রফিক সওদাগরের ভাডাঘরে বসবাস করেন।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে তিনটার দিকে এ ভেজাল চা পাতা আটক করা হয়।জানা যায়, আবুল খায়ের কোম্পানির SEYLON চা পাতার মোড়ক ও ট্রেডমার্ক নকল করে SEVRON নাম দিয়ে সিলিং মেশিনের মাধ্যমে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করে বিক্রয় করা হতো।নগর গোয়েন্দা অতি. উপ-পুলিশ কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ জানান, সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) পীযুষ চন্দ্র দাশের তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁওয়ের কাপ্তাই রাস্তার মাথা এলাকা অভিযান পরিচালনা করা হয়। এসময় আবুল খায়ের কোম্পানির SEYLON চা-পাতার মোড়ক ও ট্রেডমার্ক নকল করে SEVRON নাম দিয়ে সিলিং মেশিনের মাধ্যমে নিম্নমানের চা পাতা প্যাকেটজাত করার সময় একটি সিলিং মেশিন, তিনটি প্যাকেজিং রোল, ১০৩টি চা পাতা ভর্তি প্যাকেট ও ১০০টি খালি প্যাকেটসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: