Monday, 3 February 2020

রিয়াজউদ্দিন বাজারে ৭০০ কেজি পলিথিন জব্দ, মালিককে ১৫ দিনের দণ্ড



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্রগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার সংলগ্ন কাপড়ের গলি এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০০ কেজি বিক্রি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এদিকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ ব্যবসায়ী তৌহিদ আলমকে (২৭) ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে এ অভিযান চালান পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্রীন ফেরদৌসী।এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরুল্লাহ নূরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রিয়াজ উদ্দিন বাজারের কাপড়ের গলি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে আনুমানিক ৭০০ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়। মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনার সময় তৌহিদ আলম নামের একজনকে আটক করা হয়। তিনি নিজেকে পলিথিন ব্যবসায়ী হিসেবে দোষ স্বীকার করায় ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: