Sunday, 2 February 2020

পিকআপের চাপায় প্রাণ গেল কৃষকের



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের চাপায় এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষকের নাম দীপক চন্দ্র নাথ (৫০)। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে মিরসরাইয়ে চট্টগ্রামমুখী লেইনে এই দুর্ঘটনা ঘটে। নিহত দীপক চন্দ্র নাথ উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা। এ দুর্ঘটনায় আহত হয়েছেন মো. আলাউদ্দিন (৩০) নামে এক যুবক।প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন রিকশাভ্যানে বসে থাকা দীপক চন্দ্র নাথ। এ সময় গুরুতর আহত হন রিকশাভ্যানের চালক। পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার জানান, নিহত  দীপক  একজন দরিদ্র কৃষক। তিনি জমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালাতেন বলেও জানান ওই  ইউপি সদস্য।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: