Monday, 10 February 2020

চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি মোক্তার, সম্পাদক জিয়াউদ্দিন



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নয়টি প্রেসিডেন্সিয়াল ও সম্পাদকীয় পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৪টি ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টি পদে নির্বাচনে বিজয়ী হয়েছে।আর ১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ৭জন, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ৩ জন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি পদ, সভাপতি ও সাধারণ সম্পাদক দুইজনই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ৫ হাজারেরও বেশি সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন সৈয়দ মোক্তার আহমদ (আইনজীবী সমন্বয় পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মুহাম্মদ এনামুল হক (আইনজীবী ঐক্য পরিষদ)।
সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ মো. ছাবেদুর রহমান (আইনজীবী ঐক্য পরিষদ)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. আজিজুল হক চৌধুরী (আইনজীবী ঐক্য পরিষদ)।তবে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এএইচএম জিয়াউদ্দিন (আইনজীবী সমন্বয় পরিষদ)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবদুস সাত্তার সারোয়ার (আইনজীবী ঐক্য পরিষদ)।
সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ কবির হোসাইন (আইনজীবী ঐক্য পরিষদ) ও অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মঈনুল আলম চৌধুরী টিপু (আইনজীবী সমন্বয় পরিষদ)। পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন আলী আকবর সানজিক (আইনজীবী ঐক্য পরিষদ)। সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন রুনা কাসেম (আইনজীবী ঐক্য পরিষদ)। তথ্য ও প্রযুক্ত সম্পাদক মো. ইমরুল হক মেনন (আইনজীবী সমন্বয় পরিষদ)।নির্বাচনে নির্বাহী সদস্যের ১০টি পদে ২০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে নির্বাচিত হয়েছেন আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী এএসএম রিদুয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দীন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. মনজুর হোসেন, শফিউল আজম বাবর, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার চৌধুরী, মো. রবিউল আলম।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: