Sunday, 15 December 2019

চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৯শ কার্টন সিগারেট জব্দ-Cox Journal24



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি :


৯০৬ কার্টন বিদেশি সিগারেটসহ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৩ যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম। আটককৃতদের মধ্যে এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে ১ জন ও ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে দু’জন আসেন। তাদের ৩ জনেরই বাড়ি ফটিকছড়ি উপজেলায়।  শনিবার (১৪ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহযোগিতায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এসব চালান জব্দ করে।
বিমানবন্দর সূত্র জানায়, আটক মোহাম্মদ আফছারুল ইসলাম শারজাহ থেকে চট্টগ্রাম আসেন এয়ার এরাবিয়ার জি৯-৫২৪ ফ্লাইটে। এ সময় তার ব্যাগেজ থেকে ২শ’ ৮২ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। অপরদিকে, সকাল সাড়ে ১১টায় দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের এফজেড -৫৮৯ ফ্লাইটে চট্টগ্রাম আসেন মোহাম্মদ জনি। তার ব্যাগেজ তল্লাশি করে ৩শ’ ৮ কার্টন ইজি লাইট সিগারেট জব্দ করা হয়। একই ফ্লাইটে আসা আরেক আটককৃত নুরুল আবছারের ব্যাগেজ থেকে ৩শ’ ১৬ কার্টন ইজি লাইট ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়।
পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য জব্দ করা সিগারেট বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। আটককৃত যাত্রীদের বিরুদ্ধে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও বিমানবন্দর সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: