Thursday, 19 December 2019

চট্রগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৩ যাত্রীর কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


স্বর্ণের বারকে গলিয়ে ‘স্বর্ণের কাগজ’ বানিয়েও শুল্কফাঁকির দায়ে জরিমানা গুনলেন বিদেশ ফেরত এক যাত্রী। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে  বুধবার (১৮ ডিসেম্বর) ৩ যাত্রীর কাছ থেকে ৬টি স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক কর্তৃপক্ষ।বিমানবন্দর সূত্রে যায়,তিন যাত্রীকে একই দিনে চ্যালেঞ্জ করে ৬টি স্বর্ণের বার পাওয়া যায়। এর মধ্যে সকাল ৯টা ৫ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে ২৪ ক্যারটের দুটি, ১০টা ৩৫ মিনিটে সারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার জি৯-৫৮৯ ফ্লাইটে আসা এক যাত্রীর কাছ থেকে দুটি এবং বেলা ১২টা ৫০ মিনিটে জেদ্দা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ আসা এক যাত্রীর কাছ থেকে দুটি স্বর্ণের বার পাওয়া যায়। বৈধভাবে স্বর্ণের বার আনার কথা ঘোষণা দেননি তারা।
বিদেশফেরত একজন যাত্রী স্বর্ণের বার গলিয়ে সোনালি রঙের কাগজের মতো রূপ দেন। কিন্তু এনএসআই টিম তাকে স্বর্ণকার ডেকে এনে পরীক্ষার ভয় দেখিয়ে চ্যালেঞ্জ করলে তিনি স্বীকার করেন। পরে শুল্ককর ও জরিমানা পরিশোধের পর স্বর্ণের বারগুলো ফেরত দেয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে বুঝিয়ে দেয়া হয়েছে।বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিদেশ থেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য ১১৭ গ্রাম ওজনের স্বর্ণের বার এনে বিমানবন্দরে ঘোষণা দিলে দিতে হয় মাত্র ২০ হাজার টাকা ট্যাক্স। কিন্তু বিমানবন্দরে দায়িত্বরত কর্মকর্তারা যখন তল্লাশিকালে স্বর্ণের বার পান তখন জরিমানাসহ ১ লাখ ২০ হাজার টাকা দিতে হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: