Friday, 20 December 2019

রংপুরকে উড়িয়ে দিল খুলনা




ক্রীড়া ডেস্ক :
রংপুর রেঞ্জার্সকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল খুলনা টাইগার্স। রাইলি রুশোর ঝড়ে ৮ উইকেটের সহজ জয়ে নিজেদের অপরাজিত দৌড় অব্যাহত রাখলো। অপরদিকে টানা ৪ ম্যাচে হারের স্বাদ পেলো রংপুর।


মামুলি লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ওপোনার নাজমুল হোসেন শান্ত ফিরে গেলেও তাতে বিন্দুমাত্র সমস্যা তৈরি হয়নি খুলনার জন্য। রহমতুল্লাহ গুরবাজকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন রাইলি রুশো। ৩৭ রানে গুরবাজ ফিরে গেলেও ৩১ বলে ৬৬ রানের অপরাজিত ইনিংস খেলে ৭.৩ ওভার হাতে রেখেই দলকে জয়ের বন্দরে নিয়ে যান রুশো। অধিনায়ক মুশফিক অপরাজিত থাকেন ১৭ রানে।
এর আগে রংপুরে রেঞ্জার্সকে নাগালের মধ্যেই আটকে রাখে দারুণ ফর্মে থাকা খুলনা টাইগার্স। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৭ রান তোলে তারা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। মাত্র ১১ রানে ফেরেন আফগান হার্ডহিটার ওপেনার মোহাম্মদ শেহজাদ। আরেক ওপেনার মোহাম্মদ নাঈম একপাশ আগলে থাকলেও ক্যামেরন ডেলপোর্ট এবং নাদিফ চৌধুরীদের দাঁড়াতেই দেননি শফিউল ইসলাম।
৪৯ রানে নাঈম ফিরে যাওয়ার পর লড়াই চালিয়ে যান ফজলে মাহমুদ। ১৯তম ওভারে শফিউলের শিকার হওয়ার আগে তিনি করে যান ৪২ রান। শেষ পর্যন্ত ১৩৭ রানে থামে রংপুর।
বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ৩ উইকেট তুলে দেন শফিউল ইসলাম। মোহাম্মদ আমির শিকার করেন ২টি উইকেট।
স্কোর:
রংপুর রেঞ্জার্স: ১৩৭/৯ (২০)
মোহাম্মদ শেহজাদ ১১ (৭)
মোহাম্মদ নাইম ৪৯ (৩২)
ক্যামেরন ডেলপোর্ট ৪ (৮)
নাদিফ চৌধুরী ০ (৯)
ফজলে মাহমুদ ৪২ (৩৩)
মোহাম্মদ নবী ৪ (৭)
লুইস গ্রেগরি ২২ (২০)
তাসকিন আহমেদ ২ (২)
মোস্তাফিজুর রহমান ০ (১)
আরাফাত সানি ১* (১)
বোলার
মোহাম্মদ আমির ৪-০-২৪-২
রবি ফ্রাইলিঙ্ক ১-০-৯-০
মেহেদী হাসান মিরাজ ৪-০-২৫-০
শফিউল ইসলাম ৪-০-২১-৩
শহিদুল ইসলাম ৩-০-৩২-২
রবিউল হক ৪-০-২৫-০
খুলনা টাইগার্স: ১৩৮/২ (১২.৩)
রহমতুল্লাহ গুরবাজ ৩৭ (২২)
নাজমুল হোসেন শান্ত ১ (৬)
রাইলি রুশো ৬৬* (৩১)
মুশফিকুর রহিম ১৭* (১৭)
বোলার
মোস্তাফিজুর রহমান ২-০-১৮-১
মুকিদুল ইসলাম ৩-০-২৮-১
মোহাম্মদ নবী ২-০-২১-০
আরাফাত সানি ২.৩-০-২৮-০
তাসকিন আহমেদ ৩-০-৩৯-০

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: