চট্রগ্রাম কাস্টমস ধ্বংস করছে সাড়ে ১৯'কোটি টাকার পন্য
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
সাড়ে ১৯ কোটি টাকা মূল্যমানের ২০৩ কনটেইনার পণ্য মাটিতে পুঁতে ধ্বংস করছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর ব্যবহার করে আমদানি করা এসব পণ্য দীর্ঘদিনেও খালাস না করায় এগুলো মাটিতে পুঁতে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আপেল-কমলার মতো কাঁচা ফলমূলের পাশাপাশি এনার্জি ড্রিংক, স্যানিটারি ন্যাপকিন ও প্রসাধনী পণ্য।
বিষয়টি নিশ্চিত করে কাস্টমসের উপ-কমিশনার (নিলাম) মাজেদুল হক জানান, আমদানিকারকরা বিদেশ থেকে দেশে পণ্য আনার পর নানা অজুহাতে বন্দর থেকে খালাস করেননি এমন ২০৩ কনটেইনার পণ্য মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কনটেইনার ৩৭ হাজার দিন ধরে বন্দর ইয়ার্ডে পড়ে থাকায় কনটেইনারগুলো নতুন করে ভাড়াও দেয়া যাচ্ছে না। গত বুধবার থেকে চট্টগ্রামের টোল রোডের পাশে আবদুর রহমান ডিপো এলাকায় এসব পণ্য মাটিচাপা দেয়ার কাজ শুরু হয়েছে।
বন্দর সূত্রে জানা যায়, ২০৩ কনটেইনারে মোট ৪৪ লাখ কেজি পণ্য রয়েছে, যার আমদানি মূল্য প্রায় ১৯ কোটি ৫৫ লাখ টাকা।
জানা যায়, আমদানিকারকদের অধিকাংশই মৌসুমি ফল ব্যবসায়ী। বাজারে ফলের দাম পড়ে যাওয়ায় তখন শুল্ক-কর ও মাশুল পরিশোধ করে খালাস নিতে গেলে আরও লোকসানের আশঙ্কা থাকে। তাই মৌসুমি আমদানিকারকরা কৌশলে পণ্য খালাস করেন না।
মাটিচাপা দেয়া এসব পণ্যের মধ্যে রয়েছে- আপেল, কমলা, মাল্টা, পেঁয়াজ, মুরগির খাবার, এনার্জি ড্রিংক, সূর্যমুখী তেল, ফলের জুস, প্রসাধনী ও স্যানিটারি ন্যাপকিন। অনেক বছর ইয়ার্ডে পড়ে থাকায় অধিকাংশ পণ্যই পচে-গলে নষ্ট হয়ে গেছে।


0 coment rios: