Friday, 20 December 2019

চট্টগ্রাম নগরীতে অবশেষে ধুলোদূষণের বিরুদ্ধে অভিযান, ঠিকাদারকে লাখ টাকা জরিমানা



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
 

অবশেষে ধুলোদূষণের বিরুদ্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানের শুরুতেই এক ঠিকাদারকে করা হয়েছে লাখ টাকা জরিমানা।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) শুনানি শেষে পরিবেশ দূষণ করায় এ জরিমানা করেন পরিবেশ অধিদপ্ততরের চট্টগ্রাম (মেট্রো) পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক।
নগরের চান্দগাঁও আবাসিক ফ্লাইওভারের সম্মুখ থেকে কালুরঘাট পর্যন্ত রাস্তার উন্নয়ন কার্যক্রম চলছিল পরিবেশগত ব্যবস্থাপনা ছাড়াই। ধুলোদূষণের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরটি অ্যান্ড ইবিকে (জেভি) এক লাখ টাকা জরিমানা করা হয়।পরিবেশ অধিদপ্ততরের চট্টগ্রাম (মেট্রো) পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, ধুলোদূষণের কারণে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আরটি অ্যান্ড ইবির (জেভি) পরিচালক বরাবরে গত ১২ ডিসেম্বর শুনানিতে হাজিরের নোটিশ দেওয়া (বৃহস্পতিবার) শুনানি শেষে প্রতিষ্ঠানটিকে পরিবেশগত ব্যবস্থা গ্রহণ ছাড়া কার্যক্রম পরিচালনা করে পরিবেশ দূষণ করায় ১ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। একইসঙ্গে দ্রুততম সময়ে প্রকল্পের কাজ শেষ করা এবং দিনে কমপক্ষে তিনবার নিয়মিত পানি ছিটানোর নির্দেশনা দেওয়া হয়।প্রসঙ্গত, ধুলোদূষণ নিয়ে গত ১১ ও ১২ ডিসেম্বর দুটি ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ হয়। এর একটির শিরোনাম ছিল ‘বাতাসে ধুলো: কোথাও দ্বিগুণ, কোথাও ৯ গুণ’, অপরটি ‘ধুলোর শহরের দায় কার’।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: