Wednesday, 18 December 2019

ডিজিটাল ম্যাপের আওতায় আসছে চট্টগ্রামের ৪১ টি ওয়ার্ড



আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্টগ্রাম সিটি করপোরেশন নগরীর ৪১টি ওয়ার্ডের ডিজিটাল ম্যাপ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫৩তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ৪১টি ওয়ার্ডের প্রত্যেকটিকে আলাদা এবং একটি কেন্দ্রীয়ভাবে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমের আওতায় আনা হবে বলে জানান সভার সভাপতি সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে ১২ কোটি টাকা। এ প্রকল্প বাস্তবায়নের সময়সীমা আড়াই বছর। সভায় জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ডিজিটাল ম্যাপ প্রণয়নের গুরুত্বের কথা তুলে করে মেয়র নাছির বলেন, চট্টগ্রাম শহরকে স্মার্ট সিটি করতে জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম জরুরি। এর মাধ্যমে একটি শহরের সকল তথ্য উপাত্ত আদান-প্রদান নগর পরিকল্পনার ক্ষেত্রে জিআইএস পদ্ধতি একটি যুগান্তকারী ভূমিকা পালন করবে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে। বিশেষ করে কর্পোরেশনের আয় বৃদ্ধিতে জিআইএস পদ্ধতি কার্যকর ভূমিকা পালন করবে। ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অর্থাৎ মুজিববর্ষকে সামনে রেখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও বছরব্যাপী কর্মসূচি নিয়েছে বলে জানিয়েছেন মেয়র নাছির।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: