চট্রগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ২৪৭ কার্টন সিগারেটসহ যাত্রী আটক
আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪৭ কার্টন ‘ইজি লাইট’ ব্রান্ডের সিগারেটের চালান জব্দ করা হয়েছে । গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে আন্তর্জাতিক আগমদ বিভাগের বেল্ট এলাকায় শারজাহ থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে সিগারেটের চালানটি আটক করা হয়। কাস্টম হাউসের উপ কমিশনার রিয়াদুল ইসলাম বলেন, আটক সিগারেট পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরো বলেন, শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি৯-৫২৩ ফ্লাইটে চট্টগ্রাম আসেন ফটিকছড়ির মোহাম্মদ ইকবাল হোসেইন তারেক। তার ব্যাগেজ থেকে ২৪৭ কার্টন সিগারেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।


0 coment rios: