Sunday, 15 December 2019

চট্রগ্রাম পাহাড়তলীতে মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন


আব্দুল করিম চট্রগ্রাম জেলা প্রতিনিধি


চট্রগ্রাম  নগরীর পাহাড়তলী মোমবাতি প্রজ্জ্বালন করে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় নবনির্মিত শেখ রাসেল শিশু পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি প্রজ্জ্বালনের আয়োজন করা হয়।
এ সময় ৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা স্মরণ করে বক্তব্য রাখেন খুলশী থানা আওয়ামীলীগ এর আহ্বায়ক ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরণ,মুক্তিযোদ্বা ডক্টর গাজী সালেহ উদ্দিন, ৯.১০.১৩ ওয়ার্ড সংরক্ষিত নারী কাউন্সিলর আবিদা আজাদ সহ ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও রেলওয়ে শ্রমিকলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বক্তারা দেশের প্রতি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের কথা তুলে ধরে সকলকে দেশপ্রেমে উদ্ধৃদ্ধ হয়ে দেশ গড়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: