Monday, 26 August 2019

সাবেক ডিসি কবীরকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সেই নারী


নিউজ ডেক্স:
জামালপুরের সাবেক ডিসির সঙ্গে অপত্তিকর ভিডিও ভাইরাল হওয়া অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনা সকালে জামালপুর জেলা প্রশাসকের কর্মস্থলে আসার পর জ্ঞান হারিয়ে ফেলেন। সে সময় তার হাতে শারীরিক অসুস্থতার কারণে একটি ছুটির আবেদনপত্র দেখা যায়। আবেদনে অফিস চলাকালীন অসুস্থ বোধ করায় ২৭ আগস্ট থেকে ৩ দিনের ছুটির কথা উল্লেখ করেন জেলা প্রশাসকের গোপনীয় শাখার অফিস সহায়ক হিসেবে কর্মরত সানজিদা।
সোমবার (২৬ আগস্ট) তার কর্মস্থলে এসে তিনি ছুটির আবেদন করেছেন।
এসময় একটি বেসরকারি টেলিভিশনকে বিষয়টি কথা বলেন সাধনা।
তিনি বলেন, ‘আমি ভিডিও দেখেছি। কিন্তু এ বিষয়ে আমি কিছুই জানি না। কীভাবে এসব হলো তা আমার জানা নেই। এসব কে করল তা আপনারা বের করে তদন্ত করুন। আমি বিচার চাই, কিন্তু স্যারের কোনো দোষ নেই।’
সানজিদা ইয়াসমিন সাধনা বলেন, ‘স্যার নির্দোষ, কারণ স্যার আমার কোনো ক্ষতি করে নাই। আমার এমনি বাঁচার কোনো ইচ্ছা নেই। আমি বাঁচতে চাই, আমার সন্তানের জন্য আমাকে বাঁচান। এভাবে ধিক্কার না দিয়ে আমাকে বাঁচার মতো বাঁচতে দিন।’
উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সাথে ওই নারী অফিস সহায়কের অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় গতকাল জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ওএসডি করা হলেও ঘটনায় সাথে জড়িত ওই নারীর বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা না নেওয়া হয়নি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: