টেকনাফ হোয়াইক্যংয়ের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় জোরপূর্বক বাপদাদার জমি দখলের অভিযোগ
টেকনাফ প্রতিনিধি।
টেকনাফে জোরপূর্বক বাপদাদার দেওয়া বড় ভাইয়ের জমি ছোটভাইরা ভোগদখল করছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি হোয়াইক্যংয়ের পশ্চিম মহেশখালীয়া পাড়ায় ঘটে। অভিযুক্ত ব্যক্তিরা হল মৃত সিদ্দিক আহমদের ছেলে মো ইউনুস(২৫) ও তার ছোটভাই মো ইসমাইল(২২)। নিরীহ লোক তাদেরই বড়ভাই জাফর আলম বলেন, আমার বাবা মারা যাওয়ার আগে সবাইকে জমি ভাগ করে দেয়। তারা তাদেরগুলো বিক্রি করে পরে আমার ভাগের উপর তাদের লোভ পড়ে। আমি আমার জমির উপর গেলে তারা আমি নিরীহ হওয়ায় আমাকে দা কিরিচ নিয়ে কাটতে আসে। সর্বশেষ গত ২৫ আগস্ট রাত ১২টায় তারা দা কিরিচ নিয়ে এসে আমরা দরজা বন্ধ রাখলে আমাদেরকে না পেয়ে ঘেরাভেরা, রান্নাঘর, পানি চলাচলের মটর, গ্রীল কেটে ফেলে। পরে এমনভাবে বাহির থেকে পাথর ছুড়ে মারে যেই পাথরের আঘাতে আমার বড়ভাই বাদশাহ মিয়ার গর্ভবতী মেয়ে জুন্নাহরা বেগম(২৬) গুরুতর আহত হয়। সে বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া তাদের ইয়াবার টাকার কাছে আমরা অসহায় হওয়ায় কোনকিছুতেই পারছিনা। এ ব্যাপারে স্থানীয় মেম্বার জব্বারের সাথে বড়ভাই জাফর আলমের উপর হামলা করার কথা সত্য কিনা সে ব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, হামলা করার ঘটনাটি শতভাগ সত্য। এছাড়াও তারা সন্ত্রাসী ধরনের বলেও তিনি জানান।
অবশেষে আমি আমার বাপদাদার জায়গা ফেরতসহ হয়রানি মারধর থেকে বাচতে উখিয়া-টেকনাফের মাননীয় সাংসদ শাহীন আক্তার বদি, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাঃ আবুল মনসুর, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সাংবাদিকবৃন্দসহ সকল প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছি।



0 coment rios: